চবি ভিসি ও প্রোভিসির সাথে নবনির্বাচিত চবিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এ সাক্ষাৎ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন চবিসাসের নবনির্বাচিত সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহসভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, দফতর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মণ্ডল, সদ্য সাবেক সভাপতি জানে আলম, সদ্য সাবেক সহসভাপতি সুমন বাইজিদ ও সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমু।
ভিসি ও প্রোভিসি নতুন কমিটির সবাইকে অভিনন্দন ও শুভ কামনা জানান। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়কে গতিশীল রাখার জন্য সাংবাদিকদের ভূমিকা অনন্য। গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ তুলে ধরার আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি।