গ্রামীণফোনের প্রাইম গ্রাহকদের জন্য নতুন ফ্যামিলি প্যাক চালু

Printed Edition
artho-4
গ্রামীণফোনের প্রাইম গ্রাহকদের জন্য নতুন ফ্যামিলি প্যাক চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য নতুন ও আকর্ষণীয় ফ্যামিলি প্যাক চালু করেছে। এ প্যাকের আওতায় প্রাইম গ্রাহকরা পরিবারের দুই থেকে পাঁচজন সদস্যের সাথে ইন্টারনেট, মিনিটসহ বিভিন্ন সুবিধা সহজে শেয়ার করতে পারবেন। পাশাপাশি প্রিপেইড গ্রাহকরাও প্রাইমে মাইগ্রেশন করে এই ফ্যামিলি প্যাক উপভোগ করার সুযোগ পাবেন।

সাধারণত পরিবারের একজন সদস্য আলাদাভাবে অন্যদের প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট ও মিনিট প্যাক কিনে থাকেন। নতুন ফ্যামিলি প্যাকের মাধ্যমে গ্রামীণফোন এই প্রক্রিয়াকে আরো সহজ ও ঝামেলামুক্ত করেছে। একাধিক প্যাক কেনার পরিবর্তে একটি মাত্র ফ্যামিলি প্যাক ব্যবহার করে পরিবারের সব সদস্য নির্বিঘেœ সংযুক্ত থাকতে পারবেন।

গ্রাহকরা মাইজিপি অ্যাপ, রিটেইল আউটলেট এবং বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে এই সেবাটি গ্রহণ করতে পারবেন। ইন্টারঅ্যাক্টিভ এই সেবায় চাহিদা অনুযায়ী ইন্টারনেট ও মিনিট বরাদ্দ, সদস্য পরিবর্তন, সদস্যদের ব্যবহার ও প্রয়োজন পর্যবেক্ষণসহ নানা সুবিধা রয়েছে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘ফ্যামিলি প্যাক টেলিকম প্রোডাক্টের মধ্যে একটি অনন্য উদ্ভাবন। এর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরো বেশি সুবিধা ও সাশ্রয় নিশ্চিত করতে চাই, যাতে পরিবারগুলো সবসময় নিশ্চিন্তে সংযুক্ত থাকতে পারে।’

এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন প্রতিটি পরিবারের জন্য ডিজিটাল সংযোগকে আরো সহজ ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে তাদের গ্রাহককেন্দ্রিক অঙ্গীকারকে আরো সুদৃঢ় করল। বিজ্ঞপ্তি।