নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ পঁয়ষট্টি.

ওই নৌকায় করে আমরা যাচ্ছি সেই খবর দিতে দুই শয়তান গেছে। ওই দুই শয়তানকে ধরতে পারলি ওদের সন্ধান পাওয়া যাবে।’

ইনতাজ আলী বাতাসের শব্দের মধ্যেই একটু জোরে জোরে বলল, ‘স্যার, ব্যাপারডা কি কন দিনি? আপনারা কী জন্যি এদিরি এয়িছেন? আমি এট্টু জানতি পারলি উগির ভিতরের অনেক খবর আপনাগির কতি পারবানে। তয় স্যার উরা খুব লোক খারাপ। আমারে আপনি এট্টু বাঁচানির চেষ্টা কইরেন।’

ফুলি মাছের বটি থেকে মুখ তুলে নাভিদের দিকে তাকিয়ে বলল, ‘আপনার হ্যানতে কতি অসুবিধি হলি আব্বার নৌকায় চলি যান।’ তারপর শংকিত স্বরে বলল, ‘দেইখেন, ও নৌকা যাতি যেয়ি আবার পড়ি যায়িন না যেন!’

নাভিদ মুচকি হেসে বলল, ‘আমি সাঁতার জানি।’ ‘পানিতে পড়লি আপনার সাঁতারে কাজ হবিনানে। কামোট থাকলি পরে...’ ফুলি শিহরে উঠল।

মাঝিকে দুই নৌকা পাশাপাশি করার আদেশ দিয়ে নাভিদ বলল, ‘বনবাদাড়ে, খালে বিলে দাবড়ানো আমার অভ্যাস আছে। (চলবে)