মো: আব্দুল্লাহ আল-মামুন শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি হলেন
Printed Edition
বিশিষ্ট ব্যাংকার মো: আব্দুল্লাহ আল-মামুন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
মো: আব্দুল্লাহ আল-মামুন জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তা ছাড়া তিনি হিসাববিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করার পর কানাডার টরেন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন।
তিনি ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তার কর্মময় জীবনে মো: আব্দুল্লাহ আল-মামুন দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি।