পিটিআইয়ের সাথে আলোচনায় রাজি শাহবাজ শরিফ

Printed Edition

দ্য ডন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাথে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে রাজি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বিরোধী দল যদি আন্তরিকতা দেখায় এবং রাজনৈতিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে সরকার সংলাপে প্রস্তুত।

মঙ্গলবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, তিনি বিরোধীদের সাথে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী এবং এ লক্ষ্যে আগেও সংলাপের আহ্বান জানিয়েছেন। শাহবাজ শরিফ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকার সংলাপের পথ খোলা রেখেছে। তবে সংলাপের নামে কোনো অবৈধ দাবি মেনে নেয়া হবে না বলে তিনি স্পষ্ট করে দেন। এর আগেও একাধিকবার বিরোধী দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নেয়া যেকোনো ইতিবাচক উদ্যোগকে সরকার স্বাগত জানায়।