আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত
Printed Edition
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির ল্েয আইএফআইসি ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬’ নর্থ বেঙ্গল রিজিওন’। সম্প্রতি বগুড়া শহরের মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ বিজনেস কনফারেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো: মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো: রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, নর্থ বেঙ্গল রিজিওনাল হেড মো: তাজমিলুর রহমান এবং নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।