কক্সবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কক্সবাজার জেলার এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানাজারদের নিয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঞা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন। কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে দিনব্যাপী অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজাররা বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি।