কুমিল্লা-১ সংসদীয় আসনের ৫ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই করা হয়। কুমিল্লা-১ (দাউদকান্দি মেঘনা) আসনে পাঁচজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান।

মনোনয়নপত্রে ত্রুটির কারণে জাপার ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজীত ধীমন, স্বতন্ত্র আবু জায়েদ আল মাহমুদ, কাজী ওবাইদ উল্লাহ ও ওমর ফারুককে অবৈধ ঘোষণা করেন। ১১ জন প্রার্থীর মধ্যে যারা বৈধ হিসেবে বিবেচিত হয়েছেন তারা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি, মনিরুজ্জামান বাহলুল, জামায়াত, আব্দুল কাদের জামাল, খেলাফত মজলিস, বশির আহমেদ ইসলামী আন্দোলন, সফিউল বাশার, এবি পার্টি। তথ্য নিশ্চিত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাছরীন আক্তার।