যুক্তরাষ্ট্রে খেলার সম্ভাবনা কম ইরানের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
দুই মাসের কিছু দিন বেশি বাকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। তবে এখনো সেই মেগা আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না ইরানের। ফেব্রুয়ারির ২৮ তারিখ মার্কিন-ইসরাইল যৌথভাবে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালালে এই অনিশ্চয়তা তৈরি হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলতে হবে মধ্যপ্রাচ্যের দেশটির। ইরানের ওপর হামলার কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে না চাওয়ায় শুরু হয় এই অনিশ্চয়তা। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি বলেছেন, তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় না নেয়া পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
ফিফার কাছে ম্যাচ স্থানান্তরের অনুরোধ এখনো বহাল আছে জানিয়ে গত পরশু তিনি বলেন, ‘অনুরোধ এখনো বহাল আছে; কিন্তু আমরা এখনো কোনো সাড়া পাইনি। যদি অনুরোধ গ্রহণ করা হয়, তবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে ইরানের। এখন পর্যন্ত ফিফা কোনো উত্তর দেয়নি।’