ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আমিনুল ইসলাম
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম পিপিএম।
গত সোমবার সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
জানা গেছে, পাগলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।