আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি

Printed Edition
artho-2
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে আরজিল এন ই বাংলাদেশের চুক্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে আরজিল এন ই বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আরজিল এন ই বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তাদের কালেকশন অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করবে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরজিল এন ই বাংলাদেশের পার্টনার তাশফিক আহমেদ চৌধুরী, রাশেদুর রহমান রূপম ও ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।