বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পড়াশোনা

Printed Edition
syllbus-4
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে পড়াশোনা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া মান্নান বলেন, ‘বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি হলো প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান। এতে প্রাণের রসায়ন নিয়ে জটিল জীবনকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা করা হয়। প্রাণরসায়নের সবচেয়ে আধুনিক শাখা হলো মলিকুলার বায়োলজি, যেখানে জীবনের রহস্য ব্যাখ্যা করা হয় মলিকুলার পর্যায়ে। তিনি আরো বলেন, বিজ্ঞানের এই শাখায় শিক্ষা ও গবেষণার মাধ্যমে জীবনের মৌলিক কার্যকলাপের অনুধাবন ও পর্যবেক্ষণ করা হয় এবং এর মাধ্যমে জীবনের রহস্যময় শারীরবৃত্তীয় এবং বিপাকীয় প্রক্রিয়ার পেছনের ক্ষুদ্রাতিক্ষুদ্র নিয়ন্ত্রণ প্রক্রিয়া অধ্যয়ন করা হয়। দেশে ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ চালু করা হয়েছে। ড. তানিয়া মান্নান আরো জানান, স্থায়ী ও আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার জন্য সুপরিচিত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক শ্রেণীকক্ষ, যুগোপযোগী সিলেবাস, সমৃদ্ধ লাইব্রেরি, অত্যাধুনিক বিশ্বমানের ল্যাবরেটরি সুবিধার মাধ্যমে একজন দক্ষ এবং প্রশিক্ষিত গ্রাজুয়েট তৈরি করার লক্ষ্য নিয়ে এ ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগকে সমৃদ্ধ করা হয়েছে। এরফলে এ বিভাগের একজন শিক্ষার্থী সরকারি চাকরি, বিজ্ঞান গবেষণা, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মা ইন্ডাস্ট্রি ছাড়াও বহির্বিশ্বে ‘লাইফসাইন্সে’ অবদান রাখার সুযোগ পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড.এ.বি.এম.মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এ ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষক পাঠদানে নিয়োজিত। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, এখানকার শিক্ষকেরা আন্তরিকতার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করে থাকেন। যাতে শিক্ষার্থীরা যথাযথ জ্ঞান অর্জন করতে সক্ষম হন, সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। তিনি আরো বলেন, বিশ্বমানের এবং যুগোপযোগী শিক্ষাদানের লক্ষে এ ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ চালু করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান শহীদুল কাদিও পাটোয়ারী বলেন, এ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী মধ্যবিত্ত ও নি¤œমধ্যবিত্ত ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

যোগাযোগ : মূল ক্যাম্পাস : সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪। বিজ্ঞপ্তি।