বিআরটিসি ও ওয়ারী জয়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ফিরতি পর্ব গতকাল থেকে শুরু হয়েছে। এতে জয় পেয়েছে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা ওয়ারী ক্লাব। ওয়ারী ক্লাব ৩-১ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। বিজয়ী দলের অজান্তা চাকমা দু’টি গোল করেন। অপর গোল শাওন হাসানের। ওয়ান্ডারার্সের গোল দাতা জাতীয় দলের সাবেক মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ^াস। অন্য ম্যাচে বিআরটিসির ১-০ গোলে জয় লিটিল ফ্রেন্ডসের বিপক্ষে। গোলদাতা গোলাম রাব্বী। আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে সিটি ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ পরিষদ।

লিগের প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে সাত জয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল চট্টগ্রাম সিটি এফসি। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি ক্লাব। ১৫ পয়েন্ট ওয়ান্ডারার্সের। ১৪ করে পয়েন্ট ঢাকা রেঞ্চার্স ও খেলাঘরের। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল ওয়ারী ক্লাব। এখন তাদের ভাণ্ডারে ৭ পয়েন্ট। ৭ পয়েন্ট চট্টগ্রাম আবাহনী ও লিটিল ফ্রেন্ডসের। ৮ পয়েন্ট বিআরটিসির। ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ছিল শুকতারা যুব সংঘ।