এনআরবিসি ব্যাংকের ইংরেজি নববর্ষ উদযাপন

Printed Edition
artho-2
এনআরবিসি ব্যাংকের ইংরেজি নববর্ষ উদযাপন

ইংরেজি নববর্ষ ২০২৬ সালকে স্বাগত জানিয়ে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে নববর্ষ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া বলেন, ২০২৫ সালে ব্যাংকের আমানত, ঋণ, খেলাপি ঋণ আদায়, ট্রেজারি কার্যক্রম ও রেমিটেন্স অনেক বৃদ্ধি পেয়েছে। বিগত বছরে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাংক তার নিজস্ব উদ্যোগে ফরেনসিক অডিটসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ বছর ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে অর্থায়নকে আরো অগ্রাধিকার দেয়া হবে যা কর্মসংস্থান সৃষ্টিতে, উদ্যোক্তা উন্নয়নে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন মাইলফলক অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।