১৭ বছর রাজপথে ছিলাম, হুমকি হামলার বিচার চাই : মহিউদ্দিন
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাজপথে ছিলাম। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি, কাউকে ছেড়ে যায়নি। যারা নতুন করে রাজনীতিতে এসে নানা কথা বলছেন, তারা রাজপথের বাস্তবতা জানেন না।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা বালুর মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি হোসেন্দীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এখনো বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের হুমকি-ধমকির খবর আসছে। এসব ঘটনার পরও প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর বিচার পাওয়া যায়নি। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে।