শীতবস্ত্র বিতরণ

কাউখালীতে উপজেলা প্রশাসন

Printed Edition
bangla-8
কাউখালীতে উপজেলা প্রশাসন

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষসহ খোলা আকাশের নিচে থাকা মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষরা। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।