সিটির ড্রতে ট্রফি দৌড়ে এগিয়ে আর্সেনাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

হারতেই বসেছিল ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে সিটিজেনরা যদি ৩ পয়েন্টই হারাতো, তাহলে লাভটা বেশ ভালোই হতো আর্সেনালের। অবশ্য শেষ মুহূর্তের নাটকীয়তায় হার এড়িয়ে ড্র ম্যানসিটির। এতেও অবশ্য সুবিধা পেয়েছে গানাররা। এভারটনের বিপক্ষে ৩-৩ গোলের এই ড্র’তে দ্বিতীয় অবস্থানেই থাকল পেপ গার্দিওলার দল। তবে ম্যানচেস্টার এই দলের পয়েন্ট হারানোয় আর্সেনাল এখন ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানেই বহাল থাকল।