ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition
bangla-7
ময়মনসিংহ-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মাও: রেজাউল করিম: নয়া দিগন্ত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসন থেকে গত সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মো: শাহিন খান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় নিজ নিজ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রমকে উৎসবমুখর করে তোলেন।

এই নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানসহ বিএনপির চারজন ও বাংলাদেশ কমিউনিস্ট একজনসহ মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে গত রোববার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া গত ১৮ ডিসেম্বর জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।