ডিকাবের সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের ইমরুল কায়েস।
গতকাল রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির আবিদা সুলতানা মুক্তা। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, দফতর সম্পাদক পদে আলাপ ডট নিউজের নাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ পদে দীপ্ত টেলিভিশনের রুবায়েত হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- আমাদের নতুন সময়ের খুররম জামান, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, চ্যানেল আইয়ের পান্থ রহমান, দৈনিক জবাবদিহির আতিকুর রহমান এবং সময়ের আলোর এম এ কে জিলানী।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এবং কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।