নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
Nitto-3
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একশ’ পঞ্চান্ন.

নৌকা বড় খালে এসে তরতর করে এগিয়ে যেতে লাগল। ইনতাজ আলী বৈঠা বাইছে। দেখা গেল বন্দুক দিয়ে শিকারের মতো সে নৌকা চালনাও দক্ষ। সে এক হাতে যেভাবে চালাচ্ছে তাতে তাল দিতে দিয়ে বাপ বেটার গা দিয়ে ঘাম ছুটে যেতে লাগল। বেশ বড় খাল। বেশ কিছুটা পথ যেতে বন হালকা হয়ে আসতে লাগল। খালের মুখও বড় হতে লাগল।

ইনতাজ আলীর কাছে এসে ফুলি কানে কানে কী যেন বলল। ইনতাজ আলীও ঘাড় নেড়ে সম্মতি দিলো।

খালের মুখে এসে নদীর দেখা পাওয়া গেল। নদীতে জেলেদের জাল পাতা। দূরে-অদূরে ছোট ছোট জেলে নৌকাও দেখা যাচ্ছে। তাদের মাছ ধরা চলছে।

হাকিম মাঝি বলল, ‘সাব, টাটকা মাছ কিনতি চান নাই? জেলেগির কাছে ভেটকি মাছ পাওয়া যাবে।’

জুয়েল ভেটকি মাছ চেনে না। নাভিদ জুয়েলকে কোরালের মতো মাছ বলে কোনোমতে পার পেল।

নাভিদ বলল, ‘নৌকা লাগাও দেখি কী অবস্থা। পছন্দ হলে দুপুরে খাওয়ার জন্য কিনে নেবো।’ (চলবে)