পোরশায় মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

Printed Edition

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পোরশায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাবিলা ফেরদৌস। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সবার সহযোগিতা কামনা করা হয়।