এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা

Printed Edition
syllbus-1
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

মো: গোলাম মোস্তফা

সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ।

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন’ থেকে আরো ৯টি এবং ‘ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা’ থেকে ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

পঞ্চম অধ্যায়: রাসায়নিক বন্ধন

২১। কোনটি আয়নিক যৌগ?

ক) ঘধঈষ খ) ঐঈষ

গ) কঈষ ঘ) ঈধঙ

২২। জৈব দ্রাবকের দ্রবণীয় কোনটি?

ক) আয়নিক যৌগ খ) ধাতব যৌগ

গ) হাইড্রোজেন যৌগ ঘ) সমযোজী যৌগ

২৩। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?

ক) মোম খ) পানি

গ) প্রোপ্রেন ঘ) তুঁতে

২৪। নিচের কোনটি একযোজী যৌগমূলক?

ক) ফসফেট খ) কার্বনেট

গ) সালফেট ঘ) হাইড্রোজেন কার্বনেট

২৫। পারম্যাঙ্গানেট মূলকের যোজনী কত?

ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪

২৬। কোন মৌলদ্বয়ের প্রতীক ও সঙ্কেত অভিন্ন?

ক) ঐ ও ষর

খ) ঈ ও ঙ

গ) ঋব ও ঐব

ঘ) ঋ ও ঈষ

২৭। গাঠনিক সঙ্কেতে পরমাণুর মধ্যে অবস্থিত রেখা হলো?

ক) বন্ধন

খ) সমযোজী রেখা

গ) সরল রেখা

ঘ) বাহু

২৮। অণুতে বিদ্যমান রাসায়নিক বন্ধন কোনটি?

ক) আয়নিক

খ) হাইড্রোজেন

গ) সমযোজী

ঘ) ধাতব

২৯। পরমাণু কোনটির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়?

ক) মৌলের

খ) অধাতুর

গ) ধাতুর

ঘ) নিষ্ক্রিয় মৌলের

উত্তর: ২১। গ, ২২। ঘ, ২৩। গ, ২৪। ঘ, ২৫। ক, ২৬। গ, ২৭। ক, ২৮। গ, ২৯। ঘ।

ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা

১। প্রমাণ অবস্থায় ২ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?

ক) ২.২৪ লিটার খ) ১১.২ লিটার

গ) ২২.৪ লিটার ঘ) ৪৪.৮ লিটার

উত্তর : ১। গ।