অতিরিক্ত সময়ে মিসরের বাজিমাত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কাক্সিক্ষত লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল শিরোপাপ্রত্যাশী মিসর ও নাইজেরিয়া। উভয় দলই আফ্রিকা ন্যাশনস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। অতিরিক্ত সময়ের দুই গোলে ৩-১ ব্যবধানে বেনিনকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে শেষ আটে নাম লেখায় ফ্যারাওখ্যাত মিসর। অন্য দিকে ভিক্টর ওসিমহেনের জোড়া গোলে মোজাম্বিককে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে বেস্ট আটের টিকিট পেয়েছে অসুপার ঈগলখ্যাত নাইজেরিয়া।