সেনবাগে নাদের-উজ-জামান আইডিয়াল মাদরাসা ও এতিমখানায় ওয়াজ ও দোয়ার মাহফিল

Printed Edition
3rd-7
নোয়াখালীর সেনবাগে ওয়াজ ও দোয়ার মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নাদের-ঊজ-জামান আইডিয়াল মাদরাসা ও এতিমখানার উদ্যোগে মাদরাসা ময়দানে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে দিগন্ত মিডিয়া করপোরেশনের সাবেক সিইও, বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নাদের-উজ-জামান আইডিয়াল মাদরাসার সভাপতি আলহাজ আবদুল কাদেরের সভাপতিত্বে ও অত্র মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নোমান ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান মেহমান জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী, সুবর্ণচর সরকারি মডেল মসজিদের সাবেক খতীব, দারুল ওহী আল ইসলামিয়া মাদরাসার পরিচালক হজরত মাওলানা ক্বারী আবদুল মান্নান।

বিশেষ মেহমান ছিলেন সেনবাগ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদরাসার মহা পরিচালক ও প্রখ্যাত আলেমে দ্বীন হজরত মাওলানা রহিম উল্লাহ বশিরি, সেনবাগ উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম সাগরিকা বায়তুল মামুর জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবদুল মালেক, রামগতি উপজেলার আজাদনগর চরগজারিয়া হাফিজিয়া মাদরাসার পরিচালক হজরত মাওলানা কামাল উদ্দিন তাহেরী, সেনবাগ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদরাসার মুফতি হজরত মাওলানা নাছির উদ্দীন ফয়েজী ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি) আংশিক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন করিমসহ ওলামায়ে কেরাম।