মাদারীপুরের ৩টি আসনে মনোনয়ন বৈধ ২২, বাতিল ৫
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে দাখিল হওয়া ২৭ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২ জনের মনোনয়ন বৈধ এবং পাঁচজনের বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত পর্যায়ক্রমে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, তথ্যগত অসঙ্গতি ও তথ্য গোপনের কারণে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
মাদারীপুর-৩ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও ভুল তথ্য দেয়ায় স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুজ্জামান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। বাকি চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর প্রার্থী ও কালকিনি পৌরসভার আমির মাওলানা মো: রফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুল হক।
মাদারীপুর-১ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল এবং ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসানের মনোনয়ন বাতিল হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামীর হ. মো: সরোয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলনের মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির মো: হাদিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুর উদ্দিন মোল্লা।
মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলাম। বাকি আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের মাওলানা আলী আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো: মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাসদ (মার্কবাদী)-এর মো: দিদার হোসেন, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহীদুল ইসলাম খান। রিটার্নিং কর্মকর্তা জানান, আইন অনুযায়ী সব যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।