আন্তর্জাতিক মানের PCI-DSS সার্টিফিকেশন পেল পূবালী ব্যাংক

Printed Edition
artho-3
আন্তর্জাতিক মানের PCI-DSS সার্টিফিকেশন পেল পূবালী ব্যাংক

দীর্ঘ প্রায় সাত দশক ধরে দেশের ব্যাংকিং খাতে আস্থা, সেবা ও নৈতিকতার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে পূবালী ব্যাংক। গ্রাহকের তথ্য সুরক্ষা, নৈতিক ব্যাংকিং চর্চা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যাংকটি আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (PCI-DSS) সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে ব্যাংকটি তার কার্ডভিত্তিক ও ডিজিটাল লেনদেন সেবায় সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থার প্রতিশ্রুতি আরো সুদৃঢ় করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণে পূবালী ব্যাংক ২০২২ সালের মাঝামাঝি সময়ে PCI-DSS কমপ্লায়েন্স কার্যক্রম শুরু করে। এই দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ প্রক্রিয়ায় প্রযুক্তিগত ঘাটতি চিহ্নিতকরণ, সিস্টেম ও নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়ন, PCI-DSS ভার্সন আপগ্রেডসহ বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করা হয়। ধারাবাহিক প্রচেষ্টা, কার্যকর সমন্বয় এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি সব নির্ধারিত শর্ত পূরণ করে গত ৩১ ডিসেম্বর ২০২৫ প্রথমবারের মতো PCI-DSS সার্টিফিকেশন অর্জন করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত PCI SSC কর্তৃক অনুমোদিত কোয়ালিফায়েড সিকিউরিটি অ্যাসেসর প্রতিষ্ঠান কন্ট্রোল কেস (Control Case) সার্টিফিকেশন দিয়েছে, যেখানে আই-ক্লিক সল্যুশনস লিমিটেড (I-Clique Solutions Limited) পূবালী ব্যাংকের লোকাল পার্টনার হিসেবে কাজ করে। বিজ্ঞপ্তি।