এগিয়ে আনা হলো লিগের খেলা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২ মে ছিল পূর্বনির্ধারিত বাংলাদেশ ফুটবল লিগের তিনটি ম্যাচ। কিন্তু একই দিন দেশব্যাপী শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন। দেশের সব জেলায় একই সাথে শুরু হবে এই আট ইভেন্টের ক্রীড়াযজ্ঞ। ফলে ওই দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ও পিডব্লিউডি এবং কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের ম্যাচ আয়োজন সম্ভব নয়। ফলে ওই দিনে খেলা এগিয়ে আনা হয়েছে এক দিন। এতে সমন্বয় করতে গিয়ে ১ মে শুক্রবারের খেলাও এগিয়ে আনা হয়েছে। আগামীকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ এবং কুমিল্লায় মোহামেডান ও বসুন্ধরা কিংসের খেলা হওয়ার কথা ছিল। এখন আজ ব্রাদার্স ও আরামবাগ এবং মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচ হবে। আর ২ মের খেলা ১ মে অনুষ্ঠিত হবে। এতে ভেনু ও সময় একই থাকবে। অর্থাৎ বেলা সাড়ে ৩টায় মাঠে গড়াবে খেলা। লিগের অন্য খেলাগুলোর সময় অপরিবর্তিত থাকবে।