রাজশাহীতে আ’লীগের কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তির’ সাইনবোর্ড

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙ্গা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তির’ সাইনবোর্ড বসিয়েছে জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড টানানো হয়।

সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

জেলা প্রশাসনের টানানো ওই সাইনবোর্ডে উল্লিখিত তফসিল অনুযায়ী সম্পত্তিটির বিস্তারিত তথ্য দেয়া হয়েছে নিম্নরূপ :

জেলা : রাজশাহী, থানা : বোয়ালিয়া, মৌজা : রামপুর, জেএল নং : ১০, খতিয়ান নং : ১৮, দাগ নং : ২৮১, জমির শ্রেণী : বাড়ি, জমির পরিমাণ : ০.৪৯৫৬ একর, ভিপি কেস নং : ২/৭৬।