গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক
Printed Edition
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা তথ্য অফিস আয়োজিত শিবপুর উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার আয়ুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী-পেশার নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন। জেলা তথ্য অফিসার ওবাইদুল কবির মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আয়ুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আলতাফ হোসেন, সহকারী তথ্য অফিসার আবু রায়হান মো: আসাদুজ্জামান, মিডিয়ার সাংবাদিক, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।