ভূমধ্যসাগরে নৌকাডুবি
৭০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ
Printed Edition
আনাদোলু এজেন্সি
ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। রোববার ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানায়, গত শনিবার বিকেলে ভূমধ্যসাগরের লিবিয়া নিয়ন্ত্রিত ‘সার্চ অ্যান্ড রেস্কিউ’ (এসএআর) জোন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নৌকাটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে ১০৫ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ সব বয়সী মানুষ ছিলেন। এমএসএইচের তথ্যমতে, লিবিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলের বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হলেও এখনো বড় কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমানোর এই বিপজ্জনক পথে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।
ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে বৌরি অয়েলফিল্ডের দূরত্ব ১২২ কিলোমিটার। ডুবে যাওয়া নৌযানটি থেকে ৩৪ জনকে জীবিত অবস্থায় এবং দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।