আইআইইউসির পরিবহন বিভাগের সাবেক পরিচালকের বিদায় সংবর্ধনা

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) পরিবহন ব্যবস্থাপনা বিভাগের সাবেক পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন হোছাইনের অবসরজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে কর্মকর্তাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিবহন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের পরিচালক মাহমুদুল আলম।

জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক সিরাজুল আরেফীন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উপপরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী এবং পিএমডিডির সহকারী পরিচালক কামরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।