আজ পয়লা উাল্গুন

Printed Edition
back-3
ফুল ফুটুক আর না ফুটুক শুরু হয়েছে বসন্তকাল : নয়া দিগন্ত

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সাথে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস।

শীতের রুক্ষতাকে বিদায় করে আজ প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া। আজ বাতাসে বসন্তের উন্মাদনা।

এক দিকে বাসন্তী রঙ অন্য দিকে ভালোবাসার রঙে আজ মিলেমিশে একাকার মানুষ ও প্রকৃতি।

ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসা দিবস হিসেবে সারা বিশ্বে পরিচিত। বাংলাদেশেও দিবসটি ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। কয়েক বছর ধরে একই দিনে উদযাপিত হয়ে আসছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সাথে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করায় এখন একই দিনেই পড়েছে দু’টি উৎসব।

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন ঘোরাঘুরি করে কাটাবে ভালোবাসার মানুষগুলো। তাদের পরনে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন হয়ে উঠবে। এই দিনে মোড়ে মোড়ে অস্থায়ী ফুলের দোকানে দিনভর বিক্রি হয় গোলাপ, গাঁদাসহ নানা ধরনের রঙিন ফুল। তরুণ-তরুণীরা বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে রাজধানীর রাজপথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুশোভি সবুজ চত্বর, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কসহ পুরো নগরী। বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, বলধা গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, বনানী লেক, মিন্টো রোড, হেয়ার রোড, চারুকলার পেছনের সবুজ প্রাঙ্গণ ফুলে ফুলে বর্ণিল, উচ্ছল-উজ্জ্বল হয়ে ওঠে ভালোবাসা ও ফাল্গুন উদযাপনে।