বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশের চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে ব্যবসায়ী মনি চক্রবর্তীকে (৪২) গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল বুধবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা মনি চক্রবর্তীকে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মানববন্ধনে নিহত মনি চক্রবর্তীর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মনি চক্রবর্তী। এ ঘটনায় পলাশ থানায় নিহত মনি চক্রবর্তীর বাবা মদন চক্রবর্তী বাদি হয়ে অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যেই কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।