কবি ফয়েজ আলমের জন্মদিন উদযাপন

Printed Edition

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম : তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত শুভেচ্ছাজ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ: ফজলুর রহমান সিএসপি। শিল্প-সাহিত্য সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন : ঢাকা রিপোর্ট ২৪ ডটকম, বাঙালমেল, সরলরেখা, বায়োগ্রাফি ফাউন্ডেশন, বুকওয়ার্ম সোসাইটি ও কাব্যস্বর সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লেখক-গবেষক আবু সাঈদ তুলু, কবি ও কথাশিল্পী জোহরা পারুল, কবি খলিল মজিদ, জহির হাসান, রাজু আহমেদ মামুন, মামুন খান, ইমরান মাহফুজ, মামুন আজাদ, কবি ও লিটলম্যাগ সম্পাদক রিসি দলাই, শওকত হোসেন, ইকতিজা আহসান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কাব্যস্বরের আনোয়ার পারভেজ, মুরাদ হাসান, এখলাস খান এবং জনতা ব্যাংকের কর্মকর্তা শাহজাহান। এ ছাড়া ফয়েজ আলমের সহপাঠী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।