ইসরাইলের পক্ষে কাজ করায় ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Printed Edition

এএফপি

চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড রোববার কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মামলাটি পর্যালোচনা এবং সুপ্রিম কোর্ট কর্তৃক চূড়ান্ত রায় নিশ্চিত হওয়ার পর মোহাম্মদ-আমিন বিগলারি ও শাহিন ভাহেদপারস্তকে ফাঁসি দেয়া হয়েছে।’ এতে আরো বলা হয়, এই দুই ব্যক্তি গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন।

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ডিসেম্বরের শেষের দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। গত ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ-প্রতিবাদ চরমে পৌঁছায়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয়েছে, যা গত ২৮ ফেব্রুয়ারি ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল।