গাজীপুরে আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত
Printed Edition
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দু’টি পিকআপভ্যান ও একটি সিএনজি ভাঙচুর করে। ঘটনায় দুই নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ এসব তথ্য নিশ্চিত করেন। আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার এসআই অরূপ কুমার বিশ্বাস, সহকারী এএসআই মাসুদ, কনস্টেবল আজিজুল ও মোশারফ। এর মধ্যে কনস্টেবল মোশারফ ছুরিকাঘাতে এবং অন্যরা মারধরে আহত হন।