সোনারগাঁওয়ে জাল ভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসেনর স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের এজেন্ট বের করে দেয়ার ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ প্রার্থী। নতুন করে নির্বাচনের দাবি জানান তিনি।