বিশ্বকাপে নতুন হেয়ার স্টাইল নেইমারের

Printed Edition
khela-2
বিশ্বকাপে নতুন হেয়ার স্টাইল নেইমারের

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে সারা বিশ্ব। প্রিয় দলের খেলোয়াড়দের পায়ের জাদু দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। পাশাপাশি প্রিয় তারকাদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আগ্রহের কমতি থাকে না সমর্থকদের। আর বিশেষ করে নামটা যখন নেইমার জুনিয়র, তখন ড্রিবলিংয়ের পাশাপাশি তার চুলের ছাঁট নিয়েও আলোচনা অবধারিত। ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে তিনটি ভিন্ন ভিন্ন স্টাইল নিয়ে বিশ্বমঞ্চে হাজির হয়েছিলেন সেলেকাওদের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক এই স্কোরার। ব্যতিক্রম হচ্ছে না এবারো। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজের চুলের স্টাইলে এক চটকদার পরিবর্তন এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।