চবিতে ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল ড. মুহাম্মদ ইউনূস (সমাজবিজ্ঞান অনুষদ) ভবনে অনুষ্ঠিত হয়। চবি ভিসি ও ‘ডি১’ উপ-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো পরিদর্শন করেন। এ সময় চবির প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, যুুগ্ম কো-অর্ডিনেটর ও চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী ও যুগ্ম কো-অর্ডিনেটর ও চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন- চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ও সহকারী প্রক্টররা, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আইসিটি সেলের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি কমিটির সচিব, সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিজ্ঞপ্তি।