আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Printed Edition
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মো: রাফাত উল্লা খান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে টিকে থাকতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি অংশগ্রহণকারীদের এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে উন্নত ও প্রতিযোগিতামূলক গ্রাহকসেবা নিশ্চিতকরণ, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।