তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউ রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

Printed Edition
first-5
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসেন সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও কানাডার হাই কমিশনার অজিত সিং।

গতকাল সোমবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসেন। রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন।

সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

নতুন দায়িত্ব নেয়ার পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এটিই বিএনপি চেয়ারম্যানের সাথে প্রথম সাক্ষাৎ।

অন্য দিকে সন্ধ্যায় ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমীন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

বিকেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার অজিত সিং। সাক্ষাতের সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও উপদেষ্টা মাহাদী আমীন উপস্থিত ছিলেন।

চেয়ারম্যানের দফতরের কর্মকর্তারা জানান, চেয়ারম্যানের সাথে হাইকমিশনার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।