ট্র্যাভেল জোনের হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুনর্মিলনী সম্পন্ন

Printed Edition
3rd 5
ট্র্যাভেল জোনের হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা

দ্যুতি ছড়াচ্ছে ট্রাভেল জোনের হজ সেবা কার্যক্রম। আল্লাহর ঘরের মেহমান পবিত্র হজযাত্রীদের সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি হয়ে উঠছে বাংলাদেশের হজ মিশনের অবিচ্ছেদ্য অংশ । যার সেবা ও সহযোগিতায় ধীরে ধীরে এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠছে ট্রাভেল জোন, হজ কর্মশালায় এ কথাগুলো বলেন বক্তারা। দেশের অন্যতম সর্ববৃহৎ এয়ার ট্রাভেল, হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোনের উদ্যোগে শনিবার বহদ্দারহাট আর বি কনভেনশন হলে মহান আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হজযাত্রীদের ‘হজ প্রশিক্ষণ কর্র্মশালা ও পুণর্মিলনী ২০২৬’ এর আয়োজন করা হয় । ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার মোজাহেদ হোসেন মিঠু ও মোহাম্মমদ ইব্রাহিমের উপস্থিতিতে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মুহাম্মদ আবদুল হক শাহিদের সভাপতিত্বে কর্মশালার শুরুতে পবিত্র কুরআন পাক থেকে তেলাওয়াত করেন ট্রাভেল জোনের কর্মকর্তা হাফেজ মাওলানা মামুনুর রশিদ, নাতে রাসূল সা: পরিবেশন করেন মাওলানা আয়ায হাসান নুগায়ের ও মাওলানা শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানভীর। ট্রাভেল জোনের মুয়াল্লিম মাওলানা আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ম্যানেজার (কমিউনিকেশন, সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুর রহমান। ট্রাভেল জোনের হজ প্রশিক্ষণ কর্মশালা ও পুণর্মিলনী ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সাংসদ আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, শেখ শরিফুল ইসলাম, লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ, পিএমজির চেয়ারম্যান ইকবাল হোসাইন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মোহাম্মদ সালামত উল্লাহ, কল্পলোক মডেল মসজিদের খতিব আল্লামা আনোয়ারুল হক আযহারী, আইআইইউসির অধ্যাপক ড. মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল আজিজ রেজবী, অ্যধাপক মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, ট্রাভেল জোন ঢাকা অফিসের পরিচালক মুশফিকুর রহিম আব্বাসী, মাওলানা হেলাল উদ্দিন চিশতি, হাফেজ মাওলানা সোহাইল উদ্দিন কাদেরী, মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারী। বিজ্ঞপ্তি।