বাউবি ভিসির সাথে ‘স্কুল অব ল’ শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition
artho-3
বাউবি ভিসির সাথে ‘স্কুল অব ল’ শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সাথে ‘স্কুল অব ল’-এর শিক্ষার্থীরা গতকাল ঢাকার কার্যালয়ের কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে মতবিনিময়ে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, ‘স্কুল অব ল’-এর অবকাঠামোগত উন্নয়ন, মুট কোর্ট ও ডিবেট ক্লাব চালু, সেমিস্টার ফি যৌক্তিক পর্যায়ে হ্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভিসিকে একটি স্মারকলিপি প্রদান করেন। ভিসি শিক্ষার্থীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত দাবিসমূহ সংশ্লিষ্ট স্কুলের ডিনসহ অন্যদের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে’। বিজ্ঞপ্তি।