পূবালী ব্যাংক বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition
artho-2
পূবালী ব্যাংক বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের আওতাধীন সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো: ফয়জুল হক শরীফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সব শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।