রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানে ১০ জন, একই এলাকায় তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারি ও রূপনগর এলাকায় থেকে ১১ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও ২৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রনি শিকদার ওরফে রাজন (৩৬), মো: দেলোয়ার হোসেন দেলু (৪৩), মো: খোকন (২১), ফয়সাল (১৯), মো: শুভ মোল্লা (১৯), মিজান (২৯), মো: মিজান (৩১), মো: সোহাগ (২৮), মো: রমজান ওরফে হৃদয় (২৫) ও মো: আলী (৩০)।
ডিএমপি আরো জানায়, রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে তিন হাজার পিস ইয়াবাসহ মো: জিয়াবুল হক (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। সোমবার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়াও সোমবার রূপনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো: জুয়েল (২০), মো: জাবেদ হোসেন ওরফে রনি (২৫), মো: রাকিব (১৯), মো: আল আমিন (৩০), মো: মামুন (৩৩), মো: আমিনুল (২৯), হৃদয় সরকার (২৫), মো: দেলোয়ার মোল্লা (৪২), মো: সুমন মোল্লা (৩২), মো: রুবেল (২৮) ও মো: কবির হোসেন (৪১)।