ঢাকা-১০ আসনে মহিলাদের মিছিল

সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব অর্জিত হবে : জসীম উদ্দীন সরকার

Printed Edition
3rd-2
ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো: জসিম উদ্দীন সরকারের সমর্থনে মহিলাদের মিছিল : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে।’ তিনি বলেন, সারা দেশে জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু অতীতে যারা জাতির ওপর জুলুম করেছে, যারা দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাসী করেছে তারা নির্বাচনে কারচুপির চেষ্টা করতে পারে। তারা ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠবে। এরই অংশ হিসেবে তারা সারা দেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। কিন্তু সব ভয়কে জয় করার মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

গতকাল ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল হতে দেয়া যাবে না। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেয়া যাবে না। প্রশাসনের কিছু লোক একটি দলের সাথে আঁতাত করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করার ছক আঁকছে। কারণ ওই দলকে ক্ষমতায় বসাতে পারলে তাদের অতীত অপকর্মের দায়মুক্তি পাবে। তিনি উপস্থিত নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেই হাত মা-বোনদের হিজাব ধরে টান দেয়, যারা মা-বোনদের পেটে লাথি মারে তাদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করতে হবে।

ঢাকা মহানগরী দেিণর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সহকারী জোন পরিচালক শেখ শরীফ উদ্দীন আহমেদ, ঢাকা-১০ আসন কমিটির নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, মহানগরীর কর্মপরিষদ সদস্য সেলিনা পারভীন, কামরুন্নাহার তুরানী প্রমুখ।

দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলে হাজার-হাজার মহিলা কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান, সোবহান বাগ মসজিদ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ মাধ্যমে শেষ হয়।