মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জিপিএ ৫ পেল ৫০ শিক্ষার্থী
Printed Edition
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো শতভাগ পাসের পাশাপাশি ৫১ জনের মধ্যে ৫০ জন শিক্ষার্থীই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন। গতকাল সোমবার সকালে ফলাফল প্রকাশিত হলে ক্যাডেট কলেজজুড়ে সর্বত্রই আনন্দ ছড়িয়ে পড়ে। ২০২৬ সালে ৬০তম ব্যাচে মোট ৫১ জন শিক্ষার্থী এসএসসি অংশ করে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন শিক্ষর্থী জিপিএ ৫ পেয়েছে।
কলেজের এই কৃতিত্বপূর্ণ অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরালস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে। কলেজের অধ্যক্ষ এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।