আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ২৫ বছরের বেশি সময় কর্মরতদের সংবর্ধনা

Printed Edition
artho-1
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ২৫ বছরের বেশি সময় কর্মরতদের সংবর্ধনা

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ব্যাংকের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। তিনি সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আসাদুজ্জামান ভূঁইয়া, মো: আমিনুল ইসলাম ভূঁইয়া, এস এম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তারা ব্যাংকের সাথে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।