ইউআইইউর সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড

Printed Edition

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন অর্জন করেছে।

এই বিশ্বমানের অ্যাক্রিডিটেশনটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করে। এই স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউর বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে।

একই সাথে এ বিভাগের গ্র্যাজুয়েটরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া দেশগুলোর সেরা প্রতিষ্ঠানগুলোর গ্র্যাজুয়েটদের সমতুল্য মানদণ্ডে গণ্য হবে। এর মাধ্যমে ইউআইইউ বিএসসিএসইর গ্র্যাজুয়েট বা নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এ ছাড়াও তাদেরকে আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিজ্ঞপ্তি।