ইংল্যান্ডের সামনে আজ নেপাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-২০ বিশ^কাপে ইংল্যান্ড ও নেপালের ম্যাচ। সঙ্গত কারণেই এই ম্যাচে ইংল্যান্ডই ফেবারিট। দুই বারের চ্যাম্পিয়ন ইংলিশদের সামনে তেমন লড়াই করতে না পারারই কথা নেপালীদের। টি-২০ বিশ^কাপে এ নিয়ে তৃতীয়বার খেলতে যাচ্ছে নেপাল। জশ বাটলার, উইল জ্যাকস, স্যাম কুরানদের সামনে সন্দ্বীপ লামিচানে, রোহিত পাউডেলরা কতটুকু ফাইট করতে পারেন সেটাই প্রশ্ন। স্পিন বোলিং অ্যাটাকে ইংল্যান্ডের আদিল রশীদ এবং নেপালের সন্দ্বীপ লামিচানের লড়াইটা উপভোগ করতে দর্শকরা।

নেপাল দুই প্রস্তুতি ম্যাচে জয় নিয়েই খেলতে এসেছে এই বিশ^কাপে। অন্য দিকে ইংল্যান্ড ৩-০তে টি-২০ সিরিজ জিতে আসে শ্রীলংকার বিপক্ষে। এতেই বুঝা যাচ্ছে নেপালীদের বিপক্ষে কতটা শক্তিশালী হবে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংলিশরা। অবশ্য টি-২০ ম্যাচ বলে কথা। এখানে যে কোনো কিছুই হতে পারে। রোহিত পাউডেলের অধিনায়কত্বে নেপাল চমকও দেখাতে পারে। ২০২৪ সালেতো তারা জিততে জিততে ১ রানে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে আটকে দিয়ে তারা ১১৪ রান তুলতেই ২০ ওভার শেষ করে ফেলে নেপাল। হাতে তখনও ৩ উইকেট। শেষ বলে তাদের গুলশান ঝাঁ রান আউট হওয়ায় কষ্টকর হার।